২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রস্তত, প্রকাশ রোববার

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রস্তুত করা হয়েছে। এটি পত্রিকায় প্রকাশ করা হবে আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি)। সে অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আজ শনিবার গণমাধ্যমে পাঠানো হচ্ছে। আগামীকাল রোববার শিক্ষার্থীরা বিস্তারিত জানতে পারবেন।

এর আগে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করে গুচ্ছ ভর্তি কমিটি। এতে আগের ঘোষিত গুচ্ছের দুই ইউনিটের ভর্তি পরীক্ষা পিছিয়েছে। তবে আগের তারিখেই বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। 

পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা, যা পূর্বের ঘোষিত তারিখ অনুযায়ী হচ্ছে।  ৪ মে ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা, যা পূর্বে ছিল ৯ মার্চ।  ১১ মে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা, যা পূর্বে ছিল ৮ মার্চ। সব ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: গুচ্ছে থেকে ভর্তি পরীক্ষা নিতে ইবিকে নির্দেশ ইউজিসির

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বের ন্যায় আবেদন ফি দেড় হাজার টাকা ও বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা নেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence