রাবিতে ভর্তি: চূড়ান্ত আবেদনের তৃতীয় সিলেকশনের ফল প্রকাশ

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
রাবির ভর্তি পরীক্ষা

রাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য তৃতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারী (সিলেকশন) নির্বাচন করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টায় এ ফল প্রকাশ করা হয়। 

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৩.৮৩, মানবিক ৪.১৭ এবং ব্যবসায় শিক্ষা ৩.৫০। ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৪২, মানবিক ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ৫.০০।

চারটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করবে ভর্তি কমিটি। যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না। চূড়ান্ত আবেদনের দুটি ধাপ শেষ হয়েছে।

আরো পড়ুন: তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের আবেদনের সুযোগ আর একদিন

তৃতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ৭ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। তৃতীয় দফা শেষে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে পরবর্তী একটি ধাপে আবেদন করা যাবে। চতুর্থ দফায় ১০ ও ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9