রাবির তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদন শুরু দুপুরে

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য তৃতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)। দুপুর ১২টায় এ আবেদন শুরু হয়ে চলবে বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে এ ধাপের সর্বনিম্ন সিজিপিএ কত হবে, তা এখনও প্রকাশ করা হয়নি।

এর আগে দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়। গত বৃহস্পতিবার এ  সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.২৫, মানবিক ৪.১৭ এবং ব্যবসায় শিক্ষা ৪.১৭।

এ ছাড়া ‘বি’ ইউনিটে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের সবাই চূড়ান্ত আবেদন করতে পারবে। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৫০, মানবিক ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ৫.০০। এবার চারটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে।

আরো পড়ুন: রাবি ভর্তি পরীক্ষা চূড়ান্ত আবেদন করবেন যেভাবে

যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না। দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন ৩ ফেব্রুয়ারি শেষ হবে।

দ্বিতীয় দফা শেষে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে পরবর্তী দুটি ধাপে আবেদন করা যাবে। চতুর্থ দফায় ১০ ও ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬