ডেন্টাল ভর্তিতে আসনপ্রতি আবেদন ৯৩ শিক্ষার্থীর

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ডেন্টাল ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে

ডেন্টাল ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সের ভর্তিতে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শনিবার (৩ ফেব্রয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে এ প্রক্রিয়া শেষ হয়। এবার ৫০ হাজার ৪৯১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

তবে আজ রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। সে হিসেবে আরও কিছু ভর্তিচ্ছু বাড়তে পারে। দেশের একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন রয়েছে ৫৪০টি। সে হিসাবে আসনপ্রতি ৯৩টি আবেদন পড়েছে।

বিষয়টি আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বেসরকারি মেডিকেল কলেজ) উপল সীজার। তিনি বলেন, এটি চূড়ান্ত সংখ্যা নয়। আরও কিছু হয়তো বাড়বে। সোমবার চূড়ান্ত সংখ্যা জানা যাবে।

এর আগে গত ১৫ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাইলে এবার যথাক্রমে ৫ ও ১০ নম্বর কাটা যাবে শিক্ষার্থীদের। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ববর্তী বছরের এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট (Aggregated) নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ১০ (দশ) নম্বর বাদ দিয়ে মেধাতালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

আরো পড়ুন: একই দিনে দুই ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তিচ্ছুরা

ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd), স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে। 

অনলাইনে আবেদন ফি জমার শেষ দিন আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট। প্রবেশপত্র বিতরণ করা হবে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি (ডাউনলোড রঙিন প্রিন্ট)। ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence