মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের সভা কাল

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে সভা ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামীকাল রবিবার এ সভা অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি অনুষ্ঠেও এ সভায় স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন সভাপতিত্ব করবেন।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গ্রহণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা আগামীকাল রবিবার বেলা ১২টায় Zoom Apps এর মাধ্যমে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। উক্ত ভার্চুয়াল সভায় সংশ্লিষ্ট সকলকে স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

জবির ট্রেজারার পদে নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি …
  • ২৬ জুলাই ২০২৬
জেলা প্রশাসকের কার্যালয়ে ৭ পদে চাকরি, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
  • ২৬ জুলাই ২০২৬
অভিযানে ভুয়া রিপোর্টের প্রমাণ, রাজধানীতে দুই ডায়াগনস্টিক সে…
  • ২৬ জুলাই ২০২৬
আবাসন সংকট সমাধানসহ ৩ দাবি ডাকসুর 
  • ২৬ জুলাই ২০২৬
কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
  • ২৬ জুলাই ২০২৬
কানাডার সেরা ১০ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিন
  • ২৬ জুলাই ২০২৬