ডেন্টাল ভর্তির আবেদনের সুযোগ শেষ হচ্ছে রাতে

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
ডেন্টাল ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

ডেন্টাল ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলোয় বিডিএস কোর্সের ভর্তিতে আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ শনিবার (৩ ফেব্রয়ারি)। গত ১৫ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাইলে এবার যথাক্রমে ৫ ও ১০ নম্বর কাটা যাবে শিক্ষার্থীদের।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ২০২৩ সালে এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান ও ২০২১ সালে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান অথবা ২০২২ সালে এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান ও ২০২০ সালে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তবে প্রার্থীকে এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান দুটি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯ থাকতে হবে।

উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

সব আবেদনকারীর জন্য এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে বলে জানানো হয়েছে।

দ্বিতীয়বার ভর্তিচ্ছুকদের কত নম্বর কাটা

পূর্ববর্তী বছরের এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট (Aggregated) নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ১০ (দশ) নম্বর বাদ দিয়ে মেধাতালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

আবেদন করবেন যেভাবে
আবেদনকারীদের টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। ডেন্টালে ভর্তি পরীক্ষার জন্য অনলাইন ফরম পূরণের নিয়ম ও ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd), স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে। আবেদনপত্র পূরণের আগে কিছু তথ্য জেনে রাখতে হবে, সেগুলো হলো—

১. 300x300 পিক্সেল মাপের আবেদনকারী প্রার্থীর একটি রঙিন ছবি (jpg) আপলোড দিতে হবে। ফাইলের সাইজ 100 kb-এর বেশি হবে না। (ছবি স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা।)

২. 300x80 পিক্সেল মাপের স্ক্যান করা নিজের একটি স্বাক্ষর (jpg)। ফাইলের সাইজ 60 kb-এর বেশি হবে না।

৩. এ দুটি উপকরণ কম্পিউটার বা পেনড্রাইভে রেখে দিতে হবে।

৪. ইংরেজিতে নিজের জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা লিখিতভাবে নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

৫. ভর্তি-ইচ্ছুক মেডিকেল কলেজগুলোর নাম নিজের পছন্দের ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে। কারণ, পছন্দক্রম একবার দেওয়ার পর আর পরিবর্তন করা যাবে না।

আরো পড়ুন: মেরিটাইমের প্রথম দিনের পরীক্ষায় ৮ হাজার ভর্তিচ্ছু, আসন ৮০টি

এসব তথ্য ও উপকরণ সঙ্গে থাকলে টেলিটকের ওয়েবসাইটে (http://dgme.teletalk.com.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। ছবি ও স্বাক্ষর আপলোডের পর User ID নম্বর দেখা যাবে। সেই পৃষ্ঠা অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন শুরু: ১৫ জানুয়ারি, সকাল ১০টা। 

অনলাইনে আবেদন শেষ: ৩ ফেব্রুয়ারি, রাত ১১টা ৫৯ মিনিট। 

অনলাইনে আবেদন ফি জমার শেষ দিন: ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট। 

প্রবেশপত্র বিতরণ: ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি (ডাউনলোড রঙিন প্রিন্ট)। 

ভর্তি পরীক্ষার তারিখ: আগামী ৮ মার্চ, সকাল ১০টা থেকে বেলা ১১টা।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9