মেরিটাইমের প্রথম দিনের পরীক্ষায় ৮ হাজার ভর্তিচ্ছু, আসন ৮০টি

০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
মেরিটাইমের প্রথম দিনের পরীক্ষায় ৮ হাজার ভর্তিচ্ছু

মেরিটাইমের প্রথম দিনের পরীক্ষায় ৮ হাজার ভর্তিচ্ছু © টিডিসি ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মেরিটাইম গভর্নেন্স এন্ড পলিসি ও বেলা ৩টায় শিপিং অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছয়টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট এবং পাবনা জেলা কেন্দ্র) প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

দুই ফ্যাকাল্টিতে ৪০টি করে আসনের বিপরীতে মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসিতে ৪ হাজার ৭২২ জন এবং শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে ৩ হাজার ৭০২ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।

এদিন সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ অস্থায়ী ক্যাম্পাস মেঘনায় ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (মিরপুর) কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তিচ্ছুদের সার্বিক সহায়তায় কাজ করেছেন।

আগামীকাল শনিবার (০৩ ফেব্রুয়ারি) আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর্থ এন্ড ওশান সায়েন্সে ৭ হাজার ২৫১ জন এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে ৭০৯২ জন ভর্তিচ্ছু রয়েছে।

ইউনিভার্সিটির মোট চারটি অনুষদের ৫টি বিভাগে মোট ২০০টি আসন রয়েছে। সে হিসেবে আসন প্রতি ১১৪ জন ভর্তিচ্ছু লড়ছেন। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১০ মার্চ শ্রেণি পাঠদান শুরু হবে। 

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9