মেরিটাইম ইউনিভার্সিটিতে ১০ বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ, আবেদন শুরু

০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ © লোগো ও ছবি

দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ও দেশের একমাত্র মেরিটাইম উচ্চশিক্ষালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মোট ১০টি বিষয়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। আজ থেকে শুরু হয়েছে আবেদন। চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিষয়গুলো হলো- মেরিটাইম বিজনেস (এমবিএ), মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে (এমবিএ), পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্টে (এমএস), মেরিটাইম সায়েন্স (এমএস), মেরিটাইম ল (এলএলএম), মেরিটাইম ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (মাস্টার্স), মেরিন বায়োটেকনোলজি (মাস্টার্স), ওশানোগ্রাফি (এমএসসি), কোস্টাল এন্ড রিভার ইঞ্জিনিয়ারিং (এমএসসি) এবং নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং (এমএসসি)। 

প্রত্যেক সেমিস্টার ৬ মাস করে মোট ৩টি সেমিস্টারে এই প্রোগ্রামগুলো পরিচালিত হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে আবেদন সময়সীমা: ০১ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি, ২০২৪
লিখিত পরীক্ষা: ০২ মার্চ, ২০২৪
ভাইভা: ১৩ মার্চ, ২০২৪
ক্লাস শুরু: ১৬ এপ্রিল, ২০২৪

আবেদন যেভাবে: লিখিত এবং ভাইভার ফলাফলের সাথে, প্রার্থীর পূর্ববর্তী একাডেমিক রেকর্ডগুলিও চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ও আবেদন করতে পারবেন applyonline.bsmrmu.edu.bd এই ওয়েবসাইটের মাধ্যমে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন: 

No photo description available.

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9