মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে সিদ্ধান্ত দিল হাইকোর্ট

০১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM

© সংগৃহীত

দেশে মেডিকেলে ভর্তি পরীক্ষায় ৫% মুক্তিযোদ্ধা কোটা মানতেই হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের  নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে  ৯  ফেব্রুয়ারি অনুষ্ঠিত চলতি বছরের পরীক্ষায় এটি কঠোরভাবে মানার নির্দেশ দেয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে অহিদুল ইসলাম এ রিটটি দায়ের করেন। একই সাথে হাইকোর্ট একটি রুলও জারি করেন।

এদিকে ২৪ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষাসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত  সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি থাকা দ্বিতীয়বার ভর্তি–ইচ্ছুকদের ১০ নম্বর কাটা হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জেলা কোটা বাতিল করার কথা জানানো হয়। এছাড়াও মুক্তিযোদ্ধা কোটায় নির্ধারিত সময়ে আসন পূরণ করা না গেলে সেসব আসনে সাধারণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন বলে সিদ্ধান্ত হয়।  
 
মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী বছরের ৯ ফেব্রুয়ারি এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ অনুষ্ঠিত হবে। এমবিবিএস ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। 

রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

ওই সময় তিনি জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় অধিকাংশের মতামতের ভিত্তিতে জেলা কোটা বাতিল করা হয়েছে। এছাড়া গত বছর মুক্তিযোদ্ধা কোটায় বেশ কিছু আসন ফাঁকা থেকে গেছে। এবার সেসব আসন কীভাবে পূরণ করা যায়, তা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হলো: মুক্তিযোদ্ধা কোটায় নির্ধারিত সময়ে আসন পূরণ করা না গেলে, সেসব আসনে সাধারণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হবে।

গত ৫ জানুয়ারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৪ প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

নীতিমালায় বলা হয়েছে, এ নীতিমালা ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৪’ নামে অভিহিত হবে। বিএমডিসি প্রণীত নীতিমালা দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস-বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কার্যকর হবে।

ট্যাগ: মেডিকেল
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9