মেডিকেল ভর্তিতে যত আবেদন পড়ল

২৪ জানুয়ারি ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শেষ হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক লাখের বেশি ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এক লাখ ৪ হাজার ৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই সংখ্যা কিছুটা বাড়তে পারে। সরকারি মেডিকেলে এবার আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১৯ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন।

এর আগে গত ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। 

এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। সরকারি মেডিকেলে ৫ হাজার ৩৮০ জন ভর্তি হতে পারবেন। অনুমোদিত ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৪৮ জন। ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) ৪০।

বিদেশি শিক্ষার্থীদের আবেদন গত ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে। যা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি মেডিকেল কলেজগুলোয় বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২১টি আসন সংরক্ষিত (কোটা) রাখা হয়েছে। ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজের ৪৫ শতাংশ হিসেবে দু’হাজার ৫৫১টি আসন সংরক্ষণ করা রয়েছে বিদেশিদের জন্য।

রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬