মেডিকেলে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৯ জন

২৪ জানুয়ারি ২০২৪, ০৬:০৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শেষ হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতি আসনের বিপরীতে ১৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এক লাখ ৪ হাজার ৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই সংখ্যা কিছুটা বাড়তে পারে। সরকারি মেডিকেলে এবার আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১৯ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন।

জানা গেছে, এবার মেডিকেলে ভর্তি আবেদন কম হয়েছে। এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। এছাড়া ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। 

এর আগে গত ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। 

এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। সরকারি মেডিকেলে ৫ হাজার ৩৮০ জন ভর্তি হতে পারবেন। অনুমোদিত ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৪৮ জন। ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) ৪০।

বিদেশি শিক্ষার্থীদের আবেদন গত ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে। যা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি মেডিকেল কলেজগুলোয় বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২১টি আসন সংরক্ষিত (কোটা) রাখা হয়েছে। ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজের ৪৫ শতাংশ হিসেবে দু’হাজার ৫৫১টি আসন সংরক্ষণ করা রয়েছে বিদেশিদের জন্য।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬