ঢাবির খেলোয়াড় কোটায় ভর্তি আবেদন শুরুর তারিখ প্রকাশ

২২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে খেলোয়ার কোটায় শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এ জন্য মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। গত বছর নির্দিষ্ট কিছু শর্ত পূরণের পর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় খেলোয়াড় কোটায় আবেদনের ক্ষেত্রে যে সকল আবেদন ইচ্ছুক প্রার্থী উচ্চমাধ্যমিক/সমমান ২০২৩ এর পূর্বে সম্পন্ন করেছে, সে সকল প্রার্থী ২৩ জানুয়ারি ২০২৪, রাত ১২টা (২২ জানুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট এর পর) হতে আবেদন করতে পারবে।’

এর আগে জানানো হয়েছে, জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এ কোটা প্রায় ১৯ বছর পর ফের চালু হয়েছে। এ শিক্ষাবর্ষে পরীক্ষা ছাড়াই ভর্তি সুযোগ পেয়েছেন ৪৯ জন।

আরো পড়ুন: ঢাবির আইবিএ ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ, পরীক্ষা ১০ ফেব্রুয়ারি

জানা গেছে, এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তি করা হতো। বির্তকের জেরে ২০০৩-০৪ শিক্ষাবর্ষ থেকে বন্ধ হয়ে যায়। ২০০৮-০৯ সালের দিকে একবার চালুর কথাবার্তা চললেও আর হয়নি। তবে গত বছরের ধারাবাহিকতায় এবারও এ কোটায় ভর্তি করা হবে।

আগের বছরের বিধিমালা অনুযায়ী, জাতীয় দলের বর্তমান খেলোয়াড়, জাতীয় দলের ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় এবং বয়সভিত্তিক অনূর্ধ্ব ১৬ থেকে ২৩ দলের সদস্য হয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন এবং অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার, টেনিস, দাবা, ক্যারমসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় র‍্যাঙ্কিং অনুযায়ী ১ থেকে ৫-এর মধ্যে থাকা প্রার্থীরাই কেবল ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই বিশেষ সুযোগ পাবেন।

কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
সুন্দরবনে দস্যুদের অপহরণের শিকার আরও ৬ জেলে
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081