আইইউটির ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ, জেনে নিন যোগ্যতা

২২ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
আইইউটির ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

আইইউটির ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ © ফাইল ছবি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন আজ (সোমবার) ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ২২ মার্চ সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। 

ভর্তি আবেদন যোগ্যতা 
* ২০২৩ বা ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায়  উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় অবশ্যই ২০২০ বা তার পরের সালে উত্তীর্ণ হতে হবে।

* এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫ পেয়ে পাস করতে হবে। এইচএসসিতে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এ+ পেতে হবে। ইংরেজিতে ন্যূনতম এ পেতে হবে।

* ইংরেজী মাধ্যমের ও/এ লেভেল বা সমমানের শিক্ষার্থীদের যোগ্যতা

* ও-লেভেলের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি ন্যূনতম বি-গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। এ-লেভেলের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে ন্যূনতম এ-গ্রেড সহ পাস করতে হবে।

মানবণ্টন 
ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে থাকবে গণিত-৩৫, পদার্থ-৩৫, রসায়ন-১৫, ইংরেজি-১৫ নম্বর। সময় দেয়া হবে দুই ঘণ্টা। প্রশ্ন হবে ইংরেজিতে। প্রতি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নেগেটিভ মার্কিং হবে। পরীক্ষায় কোন পাশ মার্কস নেই। প্রশ্নপত্র সম্পূর্ণ ইংরেজিতে করা হবে। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি

যেসব বিষয়ে ভর্তি নেওয়া হবে 
১। বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME)

২। বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)

৩। বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)

৪। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)

৫। বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (SWE)

৬। বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (CE)

৭। প্রযুক্তি ব্যবস্থাপনায় বিবিএ (TM)

বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট

আইইউটি বাংলাদেশের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। যা সরাসারি ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে বাংলাদেশ আর ওআইসিভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়।

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081