মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। প্রাথমিক আবেদনে নির্বাচিত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। আজ রবিবার থেকে শুরু হয়েছে, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত 

এদিকে পরীক্ষার জন্য নির্দেশাবলি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। এরমধ্যে রয়েছে- পরীক্ষা শুরু হওয়ার ন্যূনতম ৩০ মিনিট পূর্বে স্ব-স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে আসন বিন্যাস মোতাবেক আসন গ্রহণ করতে হবে;  OMR Sheet-এর নির্ধারিত স্থানে নাম ও অন্যান্য তথ্যাবলি লিপিবদ্ধ করতঃ স্বাক্ষর করতে হবে। এছাড়া Attendance Sheet-এ অবশ্যই স্বাক্ষর করতে হব; OMR Sheet-এ Exam Roll No., Set, Applicant's Name, Signature of the Applicant, Faculty Name নির্ধারিত স্থানে লেখার পর সংশ্লিষ্ট বৃত্ত (প্রযোজ্য ক্ষেত্রে) যথাযথভাবে ভরাট করতে হবে। এখানে কোন প্রকার ঘষামাজা অথবা কাটাকাটি করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে; প্রশ্ন পাওয়ার সাথে সাথে সকল পৃষ্ঠায় স্পষ্টভাবে মুদ্রিত আছে কিনা নিশ্চিত হতে হবে। সকল পৃষ্ঠায় মুদ্রণ না থাকলে প্রশ্নপত্র পরিবর্তনের জন্য পরিদর্শককে অবহিত করতে হবে; FMGP এবং FSA-এর পরীক্ষার্থীগণ কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেনা, তবে FEOS এবং FET-এর পরীক্ষার্থীগণ শুধুমাত্র Non Programmable ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন; Faculty of Maritime Governance & Policy (FMGP) এবং Faculty of Shipping Administration (FSA)-এর পরীক্ষার্থীদের যে কোনো একটি ঐচ্ছিক বিষয়ের উত্তর দিতে হবে। ঐচ্ছিক বিষয়টি নির্বাচনের জন্য 'Elective Subjects' অংশে আবশ্যিকভাবে Math, Accounting, General Knowledge অপশনের যে কোনো একটি বৃত্ত ভরাট করতে হবে; পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের কান দৃশ্যমান রাখবেন; পরীক্ষার্থীরা কোন অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি, ক্যামেরা, এটিএম কার্ড, ব্লুটুথ ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না; প্রবেশপত্র, OMR Sheet, Attendance Sheet-এর স্বাক্ষরসমূহ অবশ্যই এক হতে হবে; পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করবে না। পরীক্ষা শেষে পরীক্ষার্থীর কাছ থেকে OMR Sheet ও প্রশ্নপত্র সংগ্রহ করার পর নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষার্থীরা কক্ষে অবস্থান করবে; OMR Sheet- Invigilator স্বাক্ষর করেছেন কিনা পরীক্ষার কক্ষ ত্যাগ করার পূর্বে অবশ্যই নিশ্চিত হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি ছয় বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট এবং পাবনা জেলার কেন্দ্র) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১০ মার্চ শ্রেণি পাঠদান শুরু হবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9