গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ জানুয়ারি, ফি ১৫০০ টাকা

২১ জানুয়ারি ২০২৪, ০৪:২৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM

© ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ও আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বের ন্যায় আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা প্রদান পূর্বক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সময়সূচি অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। এদিন সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৯ মার্চ বি ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা এবং ২৭ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) গ্রহণের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকল পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

রোড টু ফাইনাল: বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কা…
  • ১১ জুন ২০২৬
বাড়ির দেয়াল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙালেন আর্জেন্টাইন ভক্ত
  • ১১ জুন ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ২১ জুন পর্যন্ত
  • ১১ জুন ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ১১ জুন ২০২৬
নেত্রকোনায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জার্সি কেনার হিড়িক
  • ১১ জুন ২০২৬
ফের মুস্তাফিজের আঘাত, ২৫ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া
  • ১১ জুন ২০২৬
×