জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা প্রকাশ, জেনে নিন খুঁটিনাটি

২১ জানুয়ারি ২০২৪, ০৩:৩৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি নেওয়া হবে। ফলে এবারও কোন ভর্তি পরীক্ষা হচ্ছে না। এদিকে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ভর্তির নির্দেশিকাও প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৪টা থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আবেদন পূরণ করে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। ভর্তির সব কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১০ মার্চ শুরু হবে স্নাতক প্রথম বর্ষের ক্লাস।

ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

ভর্তির নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন

প্রসঙ্গত, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence