২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

২১ জানুয়ারি ২০২৪, ১০:০২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার (২১ জানুয়ারি) সভায় বসছেন উপাচার্যরা। বেলা দেড়টায় গুচ্ছের কোর কমিটির সভা এ শুরুর কথা রয়েছে। গুচ্ছের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে সূত্র জানায়, রোজার ঈদের পর এবারের ভর্তি পরীক্ষা হতে পারে। ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আজ রোববার সভা ডাকা হয়েছে। আবেদনের সময়সীমা নির্ধারণ, কোন ইউনিটের পরীক্ষা কবে, ফি, কেন্দ্রসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করা হতে পারে সভায়। 

জানা গেছে, এবার ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যবিপ্রবির (আহ্বায়ক) সঙ্গে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আগের ২২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পাওয়া সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর যুক্ত হচ্ছে।

আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারও ফলের ভিত্তিতে ভর্তি, আবেদন শুরু কাল

আগেই গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence