এবার মেডিকেলে ভর্তির আবেদন কি কমবে

২০ জানুয়ারি ২০২৪, ১২:০৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার আবেদন চলছে

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার আবেদন চলছে © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদনের সময় বাকি আর তিনদিন। এ পর্যন্ত প্রায় ৯৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে আগের শিক্ষাবর্ষের তুলনায় এবার আবেদন কম পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবার আবেদনের সময় বৃদ্ধির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। এর মধ্যে পাস করেন ৪৯ হাজার ১৯৫ শিক্ষার্থী।

মেডিকেলে ভর্তির আবেদনের সময় আর তিনদিন বাকি থাকায় গতবারের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। তবে ফি ২৪ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।

আজ শনিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ পর্যন্ত ৯৪ হাজার ৫০০ এর কিছু বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। ২৩ জানুয়ারির পর সময় আর বাড়ানো হবে না। কারণ এরপর আরও অনেক প্রক্রিয়া আছে। আবেদন কম পড়লেও কোনও সমস্যা নেই।

এর আগে গত ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। 

আরো পড়ুন: ঢাবির ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে মাস্টার্স, জিপিএ ২.৫ হলেই আবেদন

এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। সরকারি মেডিকেলে ৫ হাজার ৩৮০ জন ভর্তি হতে পারবেন। অনুমোদিত ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৪৮ জন। ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) ৪০।

বিদেশি শিক্ষার্থীদের আবেদন গত ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি মেডিকেল কলেজগুলোয় বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২১টি আসন সংরক্ষিত (কোটা) রাখা হয়েছে। ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজের ৪৫ শতাংশ হিসেবে দু’হাজার ৫৫১টি আসন সংরক্ষণ করা রয়েছে বিদেশিদের জন্য।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence