বিইউপির ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ

২০ জানুয়ারি ২০২৪, ০৯:৫১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © ফাইল ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ শনিবার (২০ জানুয়ারি)। সকালে এবং বিকেলে দু’টি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হয় বিইউপির ভর্তি পরীক্ষা।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নেওয়া হবে। এর আগে শুক্রবার দু’টি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তচ্ছু শিক্ষার্থীদের।

বিইউপিতে গত ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদনগ্রহণ চলেছে। এরপর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন: বানান ভুলের ছড়াছড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

জানা গেছে, বিইউপির ভর্তি পরীক্ষার পর সরকারি-বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এ ছাড়া বুয়েট ও তিন গুচ্ছসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence