বিইউপি দিয়ে আজ শুরু হচ্ছে চলতি শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ

১৯ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © ফাইল ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হচ্ছ। আজ দু’টি এবং আগামীকাল শনিবার দু’টি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তচ্ছু শিক্ষার্থীদের।

বিইউপির ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদনগ্রহণ চলেছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরদিন ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেয়া হবে।

আরো পড়ুন: রাত পেরোলেই শুরু ভর্তিযুদ্ধ, আবেদন চলছে যেসব বিশ্ববিদ্যালয়ের

জানা গেছে, বিইউপির ভর্তি পরীক্ষার পর সরকারি-বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের…
  • ১১ জুন ২০২৬
কমবে স্বর্ণ ও স্বর্ণালংকারের দাম
  • ১১ জুন ২০২৬
ফের তানভীরের আঘাত, ঘোর বিপাকে অস্ট্রেলিয়া
  • ১১ জুন ২০২৬
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা আছে বাজেট বক্তৃতায়
  • ১১ জুন ২০২৬
চতুর্থ দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমল কত?
  • ১১ জুন ২০২৬
৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর
  • ১১ জুন ২০২৬
×