চবিতে ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দরপত্র আহবান

১৮ জানুয়ারি ২০২৪, ০১:০৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

© ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার উত্তরপত্র মুদ্রণ ও সরবরাহ এবং কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন ও ফল প্রকাশের লক্ষ্যে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস. এম. আকবর হোছাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দরপত্র আহ্বান করা হয়।

দরপত্র আহ্বানে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সকল ইউনিট (A, B, C, D) এবং B1 ও D1 উপ-ইউনিট এর আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার ভর্তিচ্ছু পরীক্ষার্থীর (কম-বেশী হতে পারে) ভর্তি পরীক্ষার উত্তরপত্র মুদ্রণ ও সরবরাহ এবং কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন ও ফল প্রকাশের লক্ষ্যে খ্যাতনামা, অভিজ্ঞ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নিকট হতে তাদের নিজস্ব প্যাডে সীলমোহরকৃত দরপত্র আহ্বান করা যাচ্ছে।

দরপত্রে আগামী ৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টার মধ্যে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অফিসকক্ষে রক্ষিত টেন্ডার বাক্সে জমা নেয়া হবে এবং একই দিন সকাল পৌনে ১০ টায় দরদাতাদের উপস্থিতিতে (যদি কেউ উপস্থিত থাকেন) দরপত্র খোলা হবে।

দরপত্রের সঙ্গে দরপত্রে উদ্ধৃত মূল্যের ১০% টাকা জামানত হিসেবে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অনুকূলে অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় উত্তোলনযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার মূলে জমা দিতে হবে।

ট্যাগ: চবি
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9