চবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ, বাড়ছে না সময়

১৮ জানুয়ারি ২০২৪, ০৯:৪৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শেষ হচ্ছে। গত ৪ জানুয়ারি থেকে শুরু হয় এ আবেদন প্রক্রিয়া। এবার আবেদনের সময় বাড়ানো হচ্ছে না। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফি জমা দেওয়া যাবে আগামী ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া ২৭ জানুয়ারি পর্যন্ত ৩০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে আবেদন সংশোধনের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার পর্যন্ত  আবেদন করেছেন ২ লাখ ৮ হাজার ৫৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।  

এবার ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের সিলেবাসে এবার কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান (প্রবলেম সলভিং) অংশে ৩০ নম্বর থাকবে। এছাড়াও এবার সব বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা একই প্রশ্নে পরীক্ষা দেবে এ ইউনিটে। এতে শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে নিজেদের যাচাই করতে পারবে বলে মত সংশ্লিষ্টদের।

চবির ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ১৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে সুযোগ রাখা হয়েছে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের ভিত্তিতে সর্বোচ্চ ২০ নম্বর যোগ হবে। দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৫ নম্বর কাটা যাবে। এবার ফি বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: কাল বিইউপি থেকে শুরু হচ্ছে এবারের ভর্তিযুদ্ধ

প্রথমবারের মতো এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একাধিক বিভাগে। কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তবে চাইলেই এ দুই বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। সীমিত সংখ্যক শিক্ষার্থীকে এ সুযোগ দেওয়া হবে। যিনি আগে আবেদন সম্পন্ন করবেন, তার পছন্দক্রম অনুসারে আসন খালি থাকা সাপেক্ষে তার কেন্দ্র আগে নির্ধারণ করা হবে।

২ মার্চ ‘এ’ ইউনিটের, ৮ মার্চ ‘বি’ ইউনিটের, ৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক ১০ ও ১১ মার্চ হবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9