গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্তকরণের সভা রোববার

১৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রোজার ঈদের পর আয়োজন করা হতে পারে। ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আগামী রোববার সভা ডাকা হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ভর্তি আবেদনের সময়সীমা নির্ধারণ, কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে, পরীক্ষার ফি, কেন্দ্রসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করতে কোর কমিটির ওই সভা অনুষ্ঠিত হবে। আগামী রোববার দুপুর দেড়টায় এই সভা হবে। তবে সভার ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। 

এ বিষয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে কোর কমিটির সভা আগামী রোববার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ওই সভায় সবকিছু চূড়ান্ত করা হতে পারে।

জানা গেছে, এবার ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ প্রক্রিয়ায় যবিপ্রবির (আহ্বায়ক) সঙ্গে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আগের ২২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পাওয়া নতুন দুই বিশ্ববিদ্যালয় হলো- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

গত শিক্ষাবর্ষে গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

যেসব লক্ষণ দেখলে বুঝবেন হিট স্ট্রোকে আক্রান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬