গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে রাতে সভায় বসছেন উপাচার্যরা

১৬ জানুয়ারি ২০২৪, ০৫:০৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সভা ডাকা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টায় ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আজকের সভাটি মূলত নতুৃন কমিটির পরিচিতি সভা। ভর্তি পরীক্ষার তারিখসহ অন্যান্য বিষয় পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে। চলতি মাসেই ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্তকরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এটি আমাদের প্রথম সভা। এই সভায় আমাদের কর্মপরিকল্পনা ঠিক করা হলেও ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হবে না।’

জানা গেছে, এবার ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ প্রক্রিয়ায় যবিপ্রবির (আহ্বায়ক) সঙ্গে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আগের ২২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পাওয়া নতুন দুই বিশ্ববিদ্যালয় হলো- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

গত শিক্ষাবর্ষে গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণসহ আন্তর্জাতিক রুট চালুর দ…
  • ৩১ মার্চ ২০২৬
মোংলা কাস্টমস হাউসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬১, আবেদন শেষ …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence