বুয়েট ভর্তি পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

১৬ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
বুয়েট লোগো

বুয়েট লোগো © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষা প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা দুইটি শিফটে গ্রহণ করা হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীদের মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। বুয়েট ভর্তি পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া হলো

আবেদনপত্র গ্রহণ, প্রাক-নির্বচনী পরীক্ষা, মূল ভর্তি পরীক্ষা ইত্যাদির তারিখ ও সময়সূচী

১। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা শুরু: ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০টা। 

২। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা শেষ: ৫ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার বিকেল ৩টা । 

৩। মোবাইল/অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার বিকেল ৩টা।  

৪। E, T, S, R চিহ্নিত আবেদনপত্র সরাসরি রেজিস্ট্রার অফিসের ভর্তি শাখায় জমা দেয়া অথবা রেজিস্টার্ড ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে রেজিস্ট্রার অফিসে প্রেরণ:  ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার (শুক্রবার ও সরকারি ছুটিরদিন ব্যতীত) সকাল ১০:০০টা বিকাল ৩:০০টা (সরাসরি জমা দেয়ার ক্ষেত্রে প্রযোজ্য)। 

৫। প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার। 

৬। প্রাক-নির্বাচনী পরীক্ষা:  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার
  
৭। ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার 

শিফট ০১ — 'ক' ও 'খ' গ্রুপ : সকাল ১০:০০টা থেকে সকাল ১১:০০টা। 

শিফট ০২— 'ক' ও 'খ' গ্রুপ :  বিকাল ৩:০০টা থেকে বিকাল ৪:০০টা। 

মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার

৮। মূল ভর্তি পরীক্ষা:  ৯ মার্চ ২০২৪, শনিবার

মডিউল A

গ্রুপ “ক”  এবং “খ”
উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন: সকাল ১০:০০টা থেকে দুপুর ১২:০০টা

মডিউল B

"খ" গ্রুপ
মুক্তহস্ত অংকন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual-Spatial Intelligence) : বিকাল ২:০০টা থেকে বিকাল ৩:৩০ মিনিট।

৯। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ:  ৩১ মার্চ ২০২৪, রবিবার

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে

বিশ্ববিদ্যালয় অফিস: শুক্রবার বন্ধ থাকবে।

৫ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, বিকাল ৩:০০টার পর অনলাইনে আবেদনপত্র পূরণ আর শুরু করা যাবে না এবং ঐদিনই বিকাল ৫.৩০ মিনিটে অনলাইনে আবেদনের সার্ভার বন্ধ হয়ে যাবে; এরপর অনলাইনে আর কোন আবেদনপত্র Submit করা যাবে না।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9