একদিন এগিয়ে প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি আজ

১৫ জানুয়ারি ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা © লোগো

২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একদিন এগিয়ে আনা হয়েছে। এর ফলে আগামী ৩ মার্চ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে এবারের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক ড. সুদীপ কুমার পাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করছেন।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ৪ মার্চ

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ৪ মার্চ এবারের ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করেছিলাম। তবে ওইদিন কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান থাকায় একদিন এগিয়ে আগামী ৩ মার্চ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা চূড়ান্ত করা হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে।

এবারও প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়— চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে চুয়েট।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া…
  • ২৭ জুলাই ২০২৬
মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যা…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষকদের অনুবাদের ভুলে এইচএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী…
  • ২৭ জুলাই ২০২৬
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দি…
  • ২৭ জুলাই ২০২৬
মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণা…
  • ২৭ জুলাই ২০২৬