নিটোরে ভর্তি পরীক্ষা ২৬ এপ্রিল, রবিবার থেকে আবেদন শুরু

১৩ জানুয়ারি ২০২৪, ০৫:০০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
নিটোর

নিটোর © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। আগামীকাল রবিবার থেকে এবার ভর্তি আবেদন শুরু হবে। আগামী ২৬ এপ্রিল সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের জন্য একটি ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে। এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

ভর্তি আবেদনের যোগ্যতা
বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা দেশের বাইরে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকতে হবে। আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে।

শুধু ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৭ থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষার একটিতে গ্রেড পয়েন্ট ৩ থাকতে হবে।

যেসব প্রার্থী ২০২০ সালের আগে এসএসসি ও ২০২২ সালের আগে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ, তাঁদের আবেদন করার দরকার নেই।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
পদার্থবিজ্ঞানে ৩০, রসায়নে ৩০ ও জীববিজ্ঞানে ৩০ নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর; সর্বমোট ১০০ (এক শ) নম্বরের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ৮ ও এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ১২ গুণ করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হবে। প্রাপ্ত নম্বর সমান হলে এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানে প্রাপ্ত মোট পয়েন্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

ভর্তির প্রক্রিয়া
ভর্তির সময় প্রত্যেক প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র ও শারীরিক সুস্থতার সনদ (মেডিকেল ফিটনেস) অত্র প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অত্র প্রতিষ্ঠানে কোনো আবাসিক ব্যবস্থা নেই, ছাত্রছাত্রীদের নিজেদের ব্যক্তিগত ব্যবস্থাপনায় থাকা-খাওয়ার ব্যবস্থা এবং কোর্স শেষে ১ (এক) বছর ইন্টার্নশিপ প্রশিক্ষণ নিতে হবে।

অনলাইন আবেদনপ্রক্রিয়া এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। এছাড়া ১ হাজার টাকা চলতি হিসাব নং ‘0200001767274 ’, অগ্রণী ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা-এর অনুকূলে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।

অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ 300kb, JPG) এবং ব্যাংক জমা রসিদের স্ক্যান কপি (সর্বোচ্চ 400kb, JPG) প্রয়োজন হবে। অনলাইন আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইট দেখে যথাযথভাবে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন শুরু: ১৪ জানুয়ারি

আবেদন শেষ: আগামী ২৯ ফেব্রুয়ারি, রাত ১২টা পর্যন্ত

প্রবেশপত্র সংগ্রহ: আগামী ১৭ থেকে ২৫ এপ্রিল (রাত ১২টা পর্যন্ত) প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

ভর্তি পরীক্ষা: ২৬ এপ্রিল (শুক্রবার)। সকাল ১০টায় শুরু হবে। পরীক্ষা হবে ১ ঘণ্টা।

প্রবেশপত্র সংগ্রহ
১৭ থেকে ২৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপিসহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত হতে হবে।

ভর্তি পরীক্ষার ভেন্যু
২৬ এপ্রিল সকাল ১০টায় শুরু হবে ভর্তি পরীক্ষা। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (সাবেক আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হবে ১ ঘণ্টার পরীক্ষা।

বগুড়া ও শেরপুরের স্থগিত দুই আসনে প্রবাসীদের পোস্টাল ব্যালট …
  • ১২ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১২ মার্চ ২০২৬
ইরানে ২০৬ শিক্ষক-শিক্ষার্থী নিহত: শিক্ষামন্ত্রী আলীরেজা
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি
  • ১২ মার্চ ২০২৬
ক্ষমতা হস্তান্তরের পর নীরব যমুনা, কোথায় গেল সেই বিক্ষোভ—প্র…
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসন খালি রেখে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081