কুয়েটে ভর্তির আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর, পরীক্ষা ২৭ অক্টোবর

১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩১ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে ১০৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এরমধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য ৫টি আসন সংরক্ষিত থাকবে। কুয়েটে আর্কিটেকচারে ৫ বছর মেয়াদী এবং অন্যান্য সকল বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হয়।

অনুষদভিত্তিক বিভাগ/বিষয়সমুহে আসন সংখ্যা : সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদে মোট ২৮০ টি আসন রয়েছে। এরমধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০টি, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে ৬০টি, আরবান এন্ড রিজিওনাল প্লানিংয়ে ৬০টি ও আর্কিটেকচারে রয়েছে ৪০টি। ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদে রয়েছে মোট ৩৯০টি আসন। যার মধ্যে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১২০টি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১২০টি, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি এবং ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থাকছে ৬০টি আসন। অন্যদিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ মোট ৪৫০ জন শিক্ষার্থী ভর্তি১র সুযোগ পাবেন। যারমধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০টি, ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি, লেদার ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

ভর্তি প্রক্রিয়া : ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন পূরণ ও সাবমিট করতে পারবেন। যা শেষ হবে ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। তবে A, T বা P চিহ্নিত আবদেন জমা শেষ হবে পরদিন ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে। একই দিন ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদনের টাকা জমা দিতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ১১ই অক্টোবর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবেন। পরে আগামী ২৭ অক্টোবর শনিবার সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মেধাক্রমের তালিকা প্রকাশ, বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণা করা হবে আগামী ৫ই নভেম্বর।

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও নির্ধারিত নম্বর : ২০১৮ ইং সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে যে পাঠ্যসূচী ছিল প্রধানতঃ তার উপর এবং ফাংশনাল ইংলিশের উপর করে ২ ঘন্টা ৩০ মিনিট ব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের পরীক্ষা ‘এমসিকিউ’ পদ্ধতিতে নেয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% নম্বর কাটা যাবে। এখানে উল্লেখ্য, ১ম বর্ষ বি. এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।

৫০০ নম্বরের মধ্যে গণিত, পদার্থ বিদ্যা ও রয়াসনে ২৫টি করে প্রশ্নের উপর ১৫০ নম্বর করে মোট ৪৫০ নম্বর এবং ইংরেজিতে ২৫টি প্রশ্নে তাকবে ৫০ নম্বর।

এছাড়া ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী admission.kuet.ac.bd ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬