রাবির ‘বি’ ইউনিটের অবাণিজ্য শাখায় থাকছে ১৫ মার্কের আইসিটি

০২ জানুয়ারি ২০২৪, ০৪:৩১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
রাবি

রাবি © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের অবাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) শাখায় আইসিটি থেকে ১৫ মার্কের উপর প্রশ্ন করা হবে; যা গতবছর ছিল না। ফলে এ বছর অবাণিজ্য শাখায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অতিরিক্ত আইসিটি পড়তে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।  

‘বি’ ইউনিট বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য হলেও অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়সমূহের ওপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে।

আরও পড়ুন: রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ, দেখে নিন ‘সি’ ইউনিটের খুঁটিনাটি 

এ বছর অ-বাণিজ্য গ্রুপে বাংলায় ১৫ মার্কের উপর পরীক্ষা নেওয়া হবে; যা গতবছর ৩০ মার্কের উপর করা হয়েছিল। ইংরেজিতে গতবছর ৩৫ মার্কের উপর প্রশ্ন করা হলেও এবছর তা করা হবে ২৫ মার্কে। সাধারণ জ্ঞানের উপর ৪৫ মার্কের উপর প্রশ্ন করা হবে; যা গতবছর ৩৫ মার্কের উপর করা হয়েছিল। পাশাপাশি এ বছর নতুন করে আইসিটির উপর ১৫ মার্কের প্রশ্ন করা হবে; যা গতবছর ছিল না। 

এ বছরের সিদ্ধান্ত অনুযায়ী, অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ১৫, (খ) ইংরেজি- ২৫ (গ) সাধারণ জ্ঞান (সাধারণ গণিত, অ্যাপটিচুড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ৪৫ নম্বর এবং আইসিটি- ১৫। 

কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9