ঢাকা বিশ্ববিদ্যালয়

আইবিএ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনে সেকেন্ড টাইমের সুযোগ নেই

৩১ ডিসেম্বর ২০২৩, ১০:২১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ঢাবির আইবিএ

ঢাবির আইবিএ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ৩২তম ব্যাচের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার (১ জানুয়ারি) বিকাল ৪টা থেকে অনলাইনের মাধ্যমে আইবিএ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। যা চলবে আগামী ২২ জানুয়ারি বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। একই সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের এক হাজার ৫০০ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। আজ রবিবার (৩০ ডিসেম্বর) আইবিএর ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

May be an image of text

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যেসব ভর্তিচ্ছু শুধুমাত্র ২০২৩ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই আবেদন করতে পারবেন। ফলে দ্বিতীয়বার বা সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষায় সুযোগ থাকছে আইবিএতেও।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনপ্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। যা চলবে আগামী ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৯ মার্চ।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে

১ জানুয়ারি বিকাল ৪টা থেকে আবেদন করা যাবে এই লিংকে গিয়ে

কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9