‘ইম্প্রুভ’ দিয়ে মেডিকেলে পরীক্ষার সুযোগ প্রসঙ্গে যা বললেন অতিরিক্ত মহাপরিচালক

৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল

অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল © ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ইম্প্রুভ (মানোন্নয়ন) দিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় বসার সুযোগ চেয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ। তারা বলছেন, নানা কারণে একজন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা খারাপ হতে পারে। তাই বলে ভর্তি পরীক্ষায় বসার অধিকার কেরে নেওয়া যাবে না। যে নিয়ম আগে বহাল ছিল সেটি বহাল চান তারা।

বিষয়টি নিয়ে কথা হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামালের সঙ্গে। তিনি বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষায় জড়িত সকল অংশীজনের সিদ্ধান্তে ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করা হয়েছে। এটি পুনর্বহালের সুযোগ নেই। এ ব্যাপারে ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘কারও না কারও কোনো না কোনোভাবে অসুবিধা তো হবেই। কেউ কেউ বলেছেন, বায়োলজিতে নম্বর খারাপ এসেছে, এটা যদি ৩.৫ হয়, তাহলে সুবিধা হতো। কেউ বলেছে, অসুস্থ ছিল। কিন্তু কারও ব্যক্তিগত সমস্যা তো এখানে আনলে আমরা সমাধান করে দিতে পারবো না। এটা সবার জন্যই সমান।’

প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় শেষবারের মতো সুযোগ পেয়েছেন  ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীরা। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। গত শিক্ষাবর্ষেও শিক্ষার্থী ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে আন্দোলন করেছিলেন।

বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে নতুন নীতিমালা প্রকাশ, দ…
  • ২৭ জুলাই ২০২৬
গুণে গুণে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত হলেন সেই ভূমি কর…
  • ২৭ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে জরিম…
  • ২৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার ‘অপয়া’ রেফারি ভিনচিচের অবসর
  • ২৭ জুলাই ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
  • ২৭ জুলাই ২০২৬
শিশুর মস্তিষ্ক বিকাশে খাদ্যতালিকায় রাখবেন যে ৭ খাবার
  • ২৭ জুলাই ২০২৬