এমআইএসটি’র ভর্তি পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি

২৬ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
এমআইএসটি

এমআইএসটি © লোগো

২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। আগামী ১৭ ফেব্রুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১৭ জানুয়fরি পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমআইএসটিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ রয়েছে, তবে লিখিত পরীক্ষায় তাদের ৫% নম্বর কাটা যাবে।

আবেদনের যোগ্যতা
২০২০ ও ২০২১ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ পেতে হবে। আর ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে ১৭ পয়েন্ট থাকতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন
‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারে গণিত ৯০, পদার্থ ৭০, রসায়ন ৩০ এবং ইংরেজি ১০ মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারে অংকন এবং আর্কিটেকচার রিলেটেড বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9