বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হচ্ছে কাল

২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে সভা ডেকেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আগামীকাল মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হবে।

বুয়েটের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, গত শিক্ষাবর্ষে যেভাবে ভর্তি পরীক্ষা হয়েছিল এবারও সে অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে। বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। আগামী ২ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রাথমিকভাবে চিন্তাভাবনা করা হয়েছে। বিষয়টি কালকের সভায় চূড়ান্ত হবে।

এ বিষয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. জীবন পোদ্দার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের জন্য ২ মার্চ ভাবা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। আগামীকাল মঙ্গলবার আমাদের একটি সভা রয়েছে। ওই সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

তিনি আরও বলেন, মার্চে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে। আমরা এমনভাবে তারিখ নির্ধারণ করতে চাই যেন একটি ভর্তি পরীক্ষার সাথে আরেকটি কোনোভাবে সম্পৃক্ত না হয়। সেজন্য অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেয়া হবে। 

বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9