ঢাবিতে ভর্তি: কোন ইউনিটে কত আবেদন পড়ল

২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন চলছে। এ প্রক্রিয়া শুরুর প্রথম ৮ দিনে ১ লক্ষ ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। সে অনুযায়ী, এখন পর্যন্ত আসনপ্রতি আবেদন হয়েছে প্রায় ১৯টি। 

এবার চার ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনে ভর্তি নেওয়া হবে। সে জন্য গত ১৮ ডিসেম্বর দুপুর থেকে আবেদন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আজ দুপুর ৪ টা পর্যন্ত আবেদন জমা হয়েছে ১ লাখ ১৩ হাজার ১৫৫টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেন।

এ পর্যন্ত সর্বোচ্চ বিজ্ঞানে ৫৩ হাজারের বেশি আবেদন পড়েছে। আসনপ্রতি আবেদন ২৮ দশমিক ৬টি। ইউনিটটিতে মোট আসন আছে এক হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ৪২ হাজারের বেশি আবেদন করেছেন। আসনপ্রতি আবেদন করেছেন ১৪ জনের বেশি।

ব্যবসায় শিক্ষা ইউনিটের এক হাজার ৪০টি আসনের বিপরীতে এ পর্যন্ত আবেদন পড়েছে ১৪ হাজার ৫০০টি। আসনপ্রতি আবেদন প্রায় ১৪টি। চারুকলায় ১৩০টি আসের জন্য ২ হাজারের বেশি আবেদন জমা হয়েছে। এ পর্যন্ত আসনপ্রতি ১৫টির বেশি আবেদন পড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবাই আবেদন করছে। আবেদনের শেষ দিন বলা যাবে গতবারের তুলনায় কেমন আবেদন পড়েছে। 

প্রদর্শকদের ফল প্রকাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর শিক্ষা ব…
  • ১১ জুন ২০২৬
লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজন…
  • ১১ জুন ২০২৬
নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও করবে কিনা জানাল সরকার
  • ১১ জুন ২০২৬
কৃষি শিক্ষকদের গ্রেড সংশোধন, ১১তম থেকে ১০ম-এ আসতে আবেদন সরা…
  • ১১ জুন ২০২৬
আর কোনদিন পরীক্ষায় বসবে না কলেজ ছাত্র হান্নান শাহ
  • ১১ জুন ২০২৬
কমতে পারে দেশে তৈরি মোবাইল ফোনের দাম, কলরেটেও স্বস্তির ইঙ্গ…
  • ১১ জুন ২০২৬
×