মেডিকেল-ডেন্টাল ভর্তিতে যাদের ১০ নম্বর কাটা যাবে—জানাল অধিদপ্তর

২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ও ডেন্টাল কলেজে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ১০ নম্বর কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। 

অধিদপ্তরের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, যে সকল শিক্ষার্থী কোনো একটি সরকারি মেডিকেল কলেজে কিংবা সরকারি ডেন্টাল কলেজ অথবা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি রয়েছেন তারা যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাহলে তাদের ক্ষেত্রে ১০ নম্বর কাটা হবে। তবে বেসরকারি মেডিকেল কলেজ কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তি থাকা শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাইলে তাদের ১০ নম্বর কাটা হবে। এছাড়া অন্যদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।

দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ১০ নম্বর কাটার কারণ জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারি মেডিকেল কিংবা ডেন্টালে ভর্তি থাকা শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ায় একটি আসন ফাঁকা হয়ে যায়। এতে সরকারের অর্থ অপচয় হয়। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় নিরুৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা হবে ৮ মার্চ। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9