এইচএসসির সিলেবাস মেনেই রাবির ভর্তি পরীক্ষা

২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এইচএসসি-২০২৩ পরীক্ষায় বোর্ড কর্তৃক যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ করা হয়েছে তার আলোকেই প্রশ্ন করা হবে। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

সভা শেষে জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এইচএসসি ২০২৩ পরীক্ষায় বোর্ড কর্তৃক যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ করা হয়েছে তার আলোকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, রাবির ভর্তির প্রাথমিক আবেদন ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন ২৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত করা যাবে।

আরও পড়ুন: মেডিকেলে ভর্তিচ্ছু সেকেন্ড টাইমারদের জন্য দুঃসংবাদ

প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা।  'এ', 'বি' ও 'সি' এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ৮০টি বহুনির্বাচনি প্রশ্নে অনুষ্ঠিত হবে। বিপরীতে নম্বর থাকবে ১০০। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান ১.২৫। এছাড়া পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। আর পাস নম্বর ৪০।  

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

প্রদর্শকদের ফল প্রকাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর শিক্ষা ব…
  • ১১ জুন ২০২৬
লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজন…
  • ১১ জুন ২০২৬
নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও করবে কিনা জানাল সরকার
  • ১১ জুন ২০২৬
কৃষি শিক্ষকদের গ্রেড সংশোধন, ১১তম থেকে ১০ম-এ আসতে আবেদন সরা…
  • ১১ জুন ২০২৬
আর কোনদিন পরীক্ষায় বসবে না কলেজ ছাত্র হান্নান শাহ
  • ১১ জুন ২০২৬
কমতে পারে দেশে তৈরি মোবাইল ফোনের দাম, কলরেটেও স্বস্তির ইঙ্গ…
  • ১১ জুন ২০২৬
×