ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ

২৪ ডিসেম্বর ২০২৩, ০১:০০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ

ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ © ফাইল ছবি

এমবিবিএস ভর্তি পরীক্ষার একমাস পর ৮ মার্চ ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার (২৪ ডিসেম্বর) মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি আমরা এমবিবিএস ভর্তি পরীক্ষা নেব, একইসঙ্গে ৮ মার্চ ডেন্টাল ভর্তি পরীক্ষা নেব। তবে পরীক্ষা উপলক্ষে ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে সব মেডিকেল কোচিং।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব রকমের ব্যবস্থা নেয়া হবে। কোনভাবে প্রশ্নফাঁস যেন না হয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে। ১১-২৩ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়ারিতে করা হবে।

মন্ত্রী বলেন, মেডিকেল কলেজে ভর্তি হতে ন্যূনতম ৪৯ নম্বর পেতে হবে। যেটা আগেও ছিল। মাইগ্রেশনের সুযোগ তিনবার রাখা হয়েছে। সব কলেজে একবারে চয়েস দিতে পারবেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে।

ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ৬ আগস্ট পর্যন্ত
  • ২৭ জুলাই ২০২৬
নিয়ন আলোয় আঁকা রূপকথা: ঢাকার আকাশে যখন পাবজি মোবাইল আর না…
  • ২৭ জুলাই ২০২৬
বিইএআর সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে ইউআইইউ স…
  • ২৭ জুলাই ২০২৬
অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ…
  • ২৭ জুলাই ২০২৬
চিকিৎসককে বাবায় ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু
  • ২৭ জুলাই ২০২৬
সাবেক উপাচার্য কলিমউল্লাহর জামিননামা দাখিল, কারামুক্তিতে বা…
  • ২৭ জুলাই ২০২৬