মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে দুপুরে ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

২৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সভা শেষে মেডিকেল ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেলা সাড়ে ১২টার পরে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্তকরণ ছাড়াও সভায় ভর্তি পরীক্ষার তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া আগামী ১ মার্চ ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজনের যে প্রস্তাব করা হয়েছে সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, এ সভায় সরকারি মেডিকেলে ভর্তি থাকা শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ১০ নম্বর কাটা, ভর্তি পরীক্ষার পাস নম্বর ৫০ করা এবং পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছিল, তারা দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি নিতে চান। গত ৭ ডিসেম্বর অধিদপ্তরের ভর্তি কমিটির সভায় প্রাথমিক এ সিদ্ধান্ত হয়। সেখানে ৯ ফেব্রুয়ারি পরীক্ষা নেয়ার বিষয়ে নীতিগত সবাই সম্মত হয়।

বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9