ভর্তি পরীক্ষার তারিখ জানাল বুয়েট 

২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনে প্রাথমিকভাবে একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভা না হওয়ায় তারিখ চূড়ান্ত করতে পারেনি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মার্চের প্রথম সপ্তাহে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) অথবা বুধবার (২৭ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে বুয়েটের একটি বিভাগের অধ্যাপক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে প্রাথমিকভাবে আমরা একটি তারিখ ভেবেছি। মার্চের প্রথম সপ্তাহের প্রথম শনিবার বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজন করার বিষয়ে ভাবা হচ্ছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। ভর্তি কমিটির সদস্যরা চাইলে পরবর্তীতে তারিখ পরিবর্তন করতে পারেন।’

ওই অধ্যাপক আরও বলেন, ‘মার্চে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে। আমরা এমনভাবে তারিখ নির্ধারণ করতে চাই যেন একটি ভর্তি পরীক্ষার সাথে আরেকটি কোনোভাবে সম্পৃক্ত না হয়। সেজন্য অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা গেছে, এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেয়া হবে। 

ঢাবির পোস্টগ্রাজুয়েট মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক সামি …
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু প্রতিনিধির ওপর হামলায় গ্রেপ্তার ১
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence