মেডিকেল ভর্তি পরীক্ষার পাস নম্বর ৫০ হতে পারে

১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:১২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার পাস নম্বর ৫০ করা হতে পারে। এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হবে। চলতি সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে। এবার ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে সরকারি মেডিকেলে ভর্তি থাকা শিক্ষার্থীদের ১০ নম্বর কাটা হতে পারে। এছাড়া ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়ানো হতে পারে।

ওই সূত্র আরও জানায়, গত বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সভা হওয়ার কথা ছিল। তবে বুদ্ধিজীবী দিবসের কারণে সভা স্থগিত করা হয়েছে। চলতি সপ্তাহে মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত সভায় পাস নম্বর বাড়ানো এবং সরকারি মেডিকেলে ভর্তি থাকা শিক্ষার্থীদের ১০ নম্বর কাটার প্রস্তাব উপস্থাপন করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমবিবিএসের একাডেমিক পরীক্ষায় পাস নম্বর ৬০। মেডিকেলে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা যেন এর সাথে অভ্যস্ত হতে পারে, সেজন্য ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। গত শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। এবার তা বাড়িয়ে ৫০ করা হতে পারে।

ওই কর্মকর্তা আরও জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৫০ করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর করা হবে। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়গুলো মন্ত্রণালয়ের সভায় উপস্থাপন করা হবে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমরা তা বাস্তবায়ন করব।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence