বুয়েটের পর তিন প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা

১৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
লোগো

লোগো © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহের শেষ দিকে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান তিন প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম।

তিনি জানান, ভর্তি পরীক্ষা নিয়ে এখনও আমাদের কোনো আলোচনা হয়নি। কোনো কমিটিও গঠন হয়নি। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলোচনা না করে পরীক্ষা কবে হবে তা বলা মুশকিল। আগামী সপ্তাহে এ বিষয়ে সভা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার পাস নম্বর ১০ বাড়তে পারে 

অধ্যাপক রফিকুল আলম আরও জানান, সাধারণত বুয়েটের ভর্তি পরীক্ষার পরপরই প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও এভাবেই পরিকল্পনা করা হবে।  আমরা চেষ্টা করবো বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজন করার।

মাস না পেরোতেই ছাত্রদলের নতুন কমিটির নামে ভুয়া বিজ্ঞপ্তি
  • ২৭ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগ স্মরণে এনএসইউতে বিশ…
  • ২৭ জুলাই ২০২৬
বন্যায় ২০ হেক্টরের ১৬ হেক্টর পেঁপে বাগানই ক্ষতির মুখে, বিপা…
  • ২৭ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবের আদর্শে স্বাস্থ্যব্যবস্থার বৈপ্লবিক সংস্কারের…
  • ২৭ জুলাই ২০২৬
নিজেকে ছোট ভাববে না — ক্ষুদে খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্…
  • ২৭ জুলাই ২০২৬
ফ্রান্সে অনুষ্ঠিত এসওএইচও ইরাসমাস+ প্রশিক্ষণ কর্মসূচিতে এআই…
  • ২৭ জুলাই ২০২৬