মেডিকেল ভর্তি পরীক্ষার পাস নম্বর ১০ বাড়তে পারে 

১৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার পাস নম্বর ৫০ নম্বর করা হতে পারে। এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এটি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে। এবার ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে সরকারি মেডিকেলে ভর্তি থাকা শিক্ষার্থীদের ১০ নম্বর কাটা হতে পারে। এছাড়া ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়ানো হতে পারে।

ওই সূত্র আরও জানায়, আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সভা হওয়ার কথা ছিল। তবে বুদ্ধিজীবী দিবসের কারণে সভা স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত সভায় পাস নম্বর বাড়ানো এবং সরকারি মেডিকেলে ভর্তি থাকা শিক্ষার্থীদের ১০ নম্বর কাটার প্রস্তাব উপস্থাপন করা হবে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা আজ বৃহস্পতিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমবিবিএসের একাডেমিক পরীক্ষায় পাস নম্বর ৬০। মেডিকেলে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা যেন এর সাথে অভ্যস্ত হতে পারে, সেজন্য ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। গত শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। এবার তা বাড়িয়ে ৫০ করা হতে পারে।

ওই কর্মকর্তা আরও জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৫০ করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর করা হবে। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়গুলো মন্ত্রণালয়ের সভায় উপস্থাপন করা হবে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমরা তা বাস্তবায়ন করব।’

তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence