একদিনেই ঘুরে আসুন ঢাকার কাছের পদ্ম-শাপলার বিল

১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ PM
শাপলা ও পদ্ম বিল

শাপলা ও পদ্ম বিল © টিডিসি ফটো

রাজধানীর ব্যস্ততা ও কোলাহল পেরিয়ে একটু দূরেই মিলবে প্রকৃতির মনোমুগ্ধকর এক আবহ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা বিলে বর্ষার শেষভাগ থেকে ফুটতে শুরু করা লাল শাপলা ও পদ্ম এখন বিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সবুজ পাতা ও কচুরিপানায় ঘেরা জলে ফুটে থাকা অসংখ্য ফুলে পুরো বিলজুড়ে তৈরি হয়েছে নয়নাভিরাম দৃশ্য।

প্রতিবছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত জিন্দা বিলে থাকে লাল শাপলা ও পদ্মের আধিক্য। ঋতু বদলের এই সময়ে শীতের আগমনী আবেশের সঙ্গে ফুলের সমারোহে নতুন রূপ পেয়েছে বিলটি। ফলে রাজধানীর কাছেই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছেন দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা।

রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মাত্র ৪০ মিনিটের পথ রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকা। বিশাল এলাকাজুড়ে গড়ে ওঠা এই শাপলা বিলে সকালে গিয়ে দুপুরের মধ্যেই ঘুরে আসা যায়। মদনপুর-গাজীপুর সড়কের দাউদপুর এলাকার পলখান আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে পূর্ব দিকে কিছুদূর এগোলেই দেখা মিলবে লাল শাপলার। জিন্দা মধ্যপাড়া রাস্তার দুপাশে যেদিকে চোখ যায়, সেদিকেই লাল শাপলা আর পদ্ম ফুলের মনোরম দৃশ্য মুগ্ধ করবে দর্শনার্থীদের।

No photo description available.

দিগন্তজুড়ে ফুটে থাকা লাল শাপলার লাবণ্য ছুঁতে প্রতিদিনই বিলে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। কেউ নৌকায় চড়ে ঘুরছেন, কেউবা ফুলের সৌন্দর্য উপভোগ করছেন আপন মনে। শুধু শাপলা আর পদ্ম নয়, পাখির কলতানেও মুখর হয়ে ওঠে পুরো বিল। দর্শনার্থীদের বিনোদনের কথা মাথায় রেখে বিলকে ঘিরে ‘পদ্মা-শাপলা রিসোর্ট’ নামে দুটি স্পটও গড়ে উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা দেখা যায়, উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকার লাউয়াল, আড়িয়ল ও পুরাকুরা বিলের প্রায় হাজার বিঘা জমিতে ফুটেছে শাপলা ও পদ্ম ফুল। লাল শাপলার পাশাপাশি রয়েছে সাদা ও বেগুনি রঙের শাপলাও। এর সঙ্গে রয়েছে পদ্ম ফুলের সমারোহ। প্রতিদিনই এসব ফুলের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। কেউ কেউ আবার নৌকা নিয়ে বিলে ঢুকে নিজের হাতে শাপলা তুলছেন।

প্রায় ২০০ একর জমির ওপর প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে এই বিল। বছরের একটি বড় সময় বিলের মাছ ও শাপলার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন স্থানীয়দের অনেকে।

দর্শনার্থীদের ঘোরাঘুরির জন্য পদ্ম-শাপলা রিসোর্টে রয়েছে কাঠের তৈরি বেশ কিছু ছোট নৌকা। প্রতিটি নৌকায় তিন জন যাত্রী বহন করে। এসব নৌকায় ৪০ মিনিট শাপলা বিল ঘুরতে ভাড়া দিতে হয় ৩০০ টাকা।

ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বিলের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা লাল শাপলা আর সূর্যের আলোয় ফুলের ঝলমলে উজ্জ্বলতা মুগ্ধ করে দর্শনার্থীদের। এ অপরূপ দৃশ্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটক, দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন এখানে। তবে শাপলা বিলের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে খুব ভোরেই পৌঁছাতে হবে।

রাজধানীর শ্যামলী থেকে সপরিবারে শাপলা বিল দেখতে এসেছেন রাকিবুল পারভেজ। তিনি বলেন, ‘রাজধানীর খুব কাছে এত বিশাল এলাকাজুড়ে শাপলা আর পদ্মবিলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিবছরই পরিবারের সবাইকে নিয়ে চলে আসি। ছোট্ট নৌকায় শাপলা বিলে ঘুরে তারা খুব মজা পান।’

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬