মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ছে

২৮ নভেম্বর ২০২৩, ০৬:৫৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ছে

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ছে © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে মেডিকেল ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকা। ২০১২ সাল থেকে ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকাই নেওয়া হচ্ছে। তবে কাগজের মূল্য বৃদ্ধিসহ সব কিছুর দামই বেড়েছে। এই অবস্থায় ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

ওই সূত্র আরও জানায়, মেডিকেল ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হবে। তবে কত টাকা বাড়ানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফি এক হাজার ২০০ টাকা করা হতে পারে। 

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এক যুগ ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়নি। সেজন্য এবার ফি সমন্বয় করা হবে। পরীক্ষার ফি বাড়ানো হলেও এটি খুব একটা প্রভাব ফেলবে না।’

এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি আয়োজন করা হতে পারে। এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ২৬ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হয়েছিল। তবে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন পরবর্তী সমস্যা বিবেচনায় ২ ফেব্রুয়ারি পরীক্ষা আয়োজনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় চাইলে ২৬ জানুয়ারিও ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

ওই সূত্র আরও জানায়, আজ মঙ্গলবার ভর্তি পরীক্ষার খসড়া অনুমোদনের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা চেয়েছিলাম জানুয়ারি মাসের শেষ শুক্রবার (২৬ জানুয়ারি) এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজন করতে। তবে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন থাকায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত কাজ শেষ করা কষ্টসাধ্য হবে। সেজন্য ২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ 

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের প্রস্তাব হলো- ২ ফেব্রুয়ারি পরীক্ষা আয়োজন করার। তবে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৬ জানুয়ারি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হলে আমরা সে অনুযায়ী পরীক্ষা আয়োজন করব।’

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো: জামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত অংশীজনদের প্রথম সভায় ২৬ জানুয়ারি পরীক্ষা আয়োজনের মতামত এসেছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।’

এর আগে গত ১০ মার্চ ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিন পরই ১২ মার্চ ফলাফল প্রকাশিত হয়। এতে ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে ছেলেরা পাস করেছে ২০ হাজার ৮১৩ জন, যা শতকরায় ৪২ দশমিক ৩১ শতাংশ ও মেয়েরা পাস করেছে ২৮ হাজার ৩৮১জন অর্থাৎ ৫৭ দশমিক ৬৯ শতাংশ। এর মেধ্যে ছেলেরা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবে এক হাজার ৯৫৭ জন অর্থাৎ ৪৫ শতাংশ। আর মেয়েরা সুযোগ পাবে দুই হাজার ৩৯৩ অর্থাৎ ৫৫ শতাংশ।

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ১ এপ্রিল। এর চার দিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।

আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence