পেছাতে পারে জাবির ভর্তি পরীক্ষা

২২ মে ২০২৩, ০৭:৫১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ১৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পেছানোর সম্ভবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও একাধিক ডিনের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। তবে আগামী বৃহস্পতিবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। 

এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, পরীক্ষা বাইরে নেওয়ার বিষয়টি নিয়ে একটু জটিলতা তৈরি হওয়ায় দুই একদিন দিন পেছানোর সম্ভাবনা রয়েছে। তবে জুন মাসের ১৮ থেকে ২৫ তারিখের মধ্যেই অর্থাৎ ঈদের ছুটির আগেই পরীক্ষা গ্রহণ সম্পন্ন করা হবে বলে আশা করছি। 

কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়টি নিয়ে জেনেছি। তবে এটা নিয়ে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। সামনের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা মিটিংয়ে বিষয়টি জানা যাবে। 

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য মো. আবু হাসান বলেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলা কঠিন। তবে পেছানোর সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি মিটিং আছে। সেখানে এটা নিয়ে জানানো যাবে। 

উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে জাবি ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া। ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা না হলেও ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9