বুয়েটের প্রাথমিক বাছাই শনিবার, পরীক্ষা ২ শিফটে

১৯ মে ২০২৩, ০৪:৩২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
বুয়েটের প্রাথমিক বাছাই শনিবার, পরীক্ষা ২ শিফটে

বুয়েটের প্রাথমিক বাছাই শনিবার, পরীক্ষা ২ শিফটে © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকে ভর্তির প্রাথমিক বাছাইয়ের জন্য প্রাক্-নির্বাচনী পরীক্ষা আগামীকাল শনিবার (২০ মে) অনুষ্ঠিত হবে। দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য মোট ১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষা হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টা থেকে।

প্রাক্-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের দশমিক ২৫ শতাংশ নম্বর কেটে নেওয়া হবে। ২৭ মে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। পরে ১০ জুন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত বরিশাল বিশ্ববিদ্যালয়

মূল ভর্তি পরীক্ষার দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউলের ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা। বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মডিউল বি এর ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষা।

এরপর আগামী ২৬ জুন নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। চলতি বছরের বুয়েটে ভর্তির আবেদন শুরু হয় ১ মার্চ সকাল ১০টা থেকে। শিক্ষার্থীদের জন্য আবেদনের সময় ছিল ১২ মার্চ বেলা ৩টা পর্যন্ত। এর আগে গত ২৬ মার্চ বুয়েট স্নাতকে ভর্তির প্রাক্-নির্বাচনী পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়। 

আসনসংখ্যা
পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য এবারের ভর্তি পরীক্ষা হবে।

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা …
  • ০৫ নভেম্বর ২০২৬
ফেসবুকে চেয়েছিলেন ক্ষমা, না ফেরার দেশে সাবেক স্কুলশিক্ষক
  • ০৫ নভেম্বর ২০২৬
সহসাই হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের বদলি
  • ০৫ নভেম্বর ২০২৬
ট্রাম্প কি আরও একটি অভিশংসন নিয়ে চিন্তিত?
  • ০৫ নভেম্বর ২০২৬
পে স্কেলের গ্রেডভিত্তিক বেতনের অসঙ্গতি দূর হচ্ছে, বিভিন্ন ভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950