ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে সারাহ ইসলাম

২৯ এপ্রিল ২০২৩, ১২:৫৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
সারাহ ইসলাম

সারাহ ইসলাম © ফাইল ফটো

দেশে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টে অঙ্গদান করেছিলেন ২০ বছর বয়সী সারাহ ইসলাম। ইতিহাসে নাম লেখানো এই তরুণীকে নিয়ে এবার ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সারা ইসলামকে নিয়ে প্রশ্ন করা হয়। ভর্তি পরীক্ষার ৩৬ নম্বর প্রশ্নটি ছিল সারাহ ইসলামকে নিয়ে।

জানা গেছে, মাত্র ১০ মাস বয়সে দুরারোগ্য টিউবেরাস স্ক্লেরোসিস রোগ শনাক্ত হয় সারাহর। এ রোগ নিয়ে তিনি ১৯ বছর ধরে লড়াই করছিলেন। সম্প্রতি বেসরকারি একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। ২০২৩ সালের ১৩ জানুয়ারি তাকে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি করা হয়। ১৮ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় চিকিৎসকেরা সারাহর “ব্রেন ডেথ” ঘোষণা করেন। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচার শুরু হয় সারাহর। চিকিৎসকেরা প্রথমে তার দুটি কিডনি ও দুটি কর্নিয়া অপসারণ করেন।

সারাহর দুটি কিডনির একটি বিএসএমএমইউতে একজন কিডনি রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। অন্য কিডনি বিএসএমএমইউ থেকে কিডনি ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একজন নারীর শরীরে প্রতিস্থাপন করা হয়। এছাড়া সারাহর দুটি কর্নিয়া গত ১৯ জানুয়ারি দুজনের চোখে লাগানো হয়। একজনের অস্ত্রোপচার হয় বিএসএমএমইউতে, অন্যজনের সন্ধানী চক্ষু হাসপাতালে।

সারা রাজধানীর অগ্রণী স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছেন। এরপর ভর্তি হয়েছেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে (ইউডা) ভর্তি হয়েছিলেন।

সারাহ ইসলামের মা শবনম সুলতানা বলেন, ‘সারাহ সত্যি সত্যি স্বর্গীয় সন্তান ছিল। যেখানে যেত, ব্যবহার দিয়ে সবাইকে মোহিত করে রাখত। ও বলেছিল, ‘‘আমার সবকিছু গবেষণার জন্য দিয়ে দিতে পারো মা।' সারাহর ইচ্ছা ছিল, ওর ব্রেন নিয়ে গবেষণা হোক।”

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence