গুচ্ছে থাকছে ২২ বিশ্ববিদ্যালয়, ভর্তি শেষ জুলাইয়ের মধ্যে

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ই থাকছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গুচ্ছ কমিটির সভায় উপাচার্যরা এ কথা জানিয়েছেন। যদিও জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার বিষয়ে আপত্তি জানিয়েছিল। তবে তারা শেষ পর্যন্ত থাকবেন বলে দায়িত্বশীলরা জানিয়েছেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে। আগের শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা যেসব বিষয়ে ভোগান্তির শিকার হয়েছেন, সেগুলো সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। এ ছাড়া নতুন কোনও বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসবে কি-না, সে বিষয়ে আরও পরে জানানো হবে। 

সভায় এসব বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছে থাকার বিষয়ে দুটি বিশ্ববিদ্যালয় আপত্তি জানালেও শেষ পর্যন্ত তারা থাকবে বলে আশা করছি। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

উপাচার্য বলেন, সব সমস্যার সমাধান করে আমরা জুলাইয়ের মধ্যে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া শেষ করতে চাই। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগের সব বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। দ্রুত পরীক্ষার প্রক্রিয়া শেষ করা হবে।

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬