এমআইএসটির ভর্তি পরীক্ষা ১৮ মার্চ

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৯ মার্চ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এমআইএসটির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২ মার্চ পর্যন্ত। আর ৯ এপ্রিল থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। দুই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা। আর বি (বি+এ) ইউনিটে আবেদন ফি এক হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

২০২২ ও ২০২১ সালে উচ্চমাধ্যমিক এবং ২০১৯ ও ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এসএসসিতে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ পেতে হবে। এইচএসসিতে পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজি বিষয়ে মোট ১৭ পয়েন্ট পেতে হবে।

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস থেকে প্রশ্ন করা হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২০০ নম্বরের ওপর। এর মধ্যে গণিতে ৮০, পদার্থে ৬০, রসায়নে ৪০ এবং ইংরেজিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। 

 

৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬
সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় …
  • ৩০ জুলাই ২০২৬
ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ৩০ জুলাই ২০২৬