গুচ্ছে ভর্তি শেষ হচ্ছে আজ, আর সুযোগ পাবেন না যারা

১১ ডিসেম্বর ২০২২, ০৮:৪১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার চতুর্থ পর্যায়ের কার্যক্রম আজ রোববার (১১ ডিসেম্বর) শেষ হচ্ছে। গত বুধবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হয় অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম। শনিবার রাতে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলেও আজ বিকেল ৪টা পর্যন্ত কাগজপত্র জমা দেওয়া যাবে। এ পর্যায়ের মাধ্যমে অনেকের ভর্তির সুযোগ বন্ধ হচ্ছে।

টেকনিক্যাল কমিটির প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক আবেদনকারী তার মেধাস্কোর ও বিভাগ পছন্দক্রম অনুযায়ী আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম অনুসারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য মনোনীত হবেন। বিস্তারিত স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

অনলাইনে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন ও প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা প্রদান করে আজ রোববার বিকেল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি হচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে পারবেন। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লিখা একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।

আবেদনকারী প্রথমবার এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তাকে অবশ্যই তার পছন্দ অনুযায়ী একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

ইতোমধ্যে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে জিএসটিভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হতে হবে না। কোনও আবেদনকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হলে তার পছন্দমত অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন (University Migration) করতে পারবে।

আরো পড়ুন: এসএসসি’র খাতা পুনর্মূল্যায়য়ের ফল ২৫ ডিসেম্বর

ইতোমধ্যে যে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, পরবর্তী পর্যায়ে আর কখনও সেই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। University Migration সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে আর ভর্তির জন্য বিবেচিত হবে না। অনলাইনে মাইগ্রেশন সম্পন্ন করলে কোনো বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা আছে সেখানেই থাকবে।

ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও GST Admission Guideline -এ দেওয়া আছে।

‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল…
  • ৩১ মার্চ ২০২৬
আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনের উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটিতে ইবি
  • ৩১ মার্চ ২০২৬
এপ্রিলেই শুরু হচ্ছে মেডিকেল-ডেন্টালের প্রথম বর্ষের ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence